1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

মাদক সেবনের অপরাধে ৪ যুবককে এক মাসের বিনাশ্রমে কারাদণ্ড

  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারে মাদক সেবনের অপরাধে ৪ যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মাদকবিরোধী অভিযান চালিয়ে জেলা সদরের চাঁদনীঘাট, পৌরসভা রোড ও ক্লাব রোড এলাকায় মাদক  সেবনের অপরাধে ৪ যুবককে ১০০টাকা অর্থদণ্ড এবং বিনাশ্রমে এক মাসের কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মৌলভীবাজার সদর উপজেলার শাহ বন্দর এলাকার মো. মসুদ মিয়ার ছেলে মো. আলিম মিয়া (২২), পশ্চিম সুলতানপুর এলাকার লোকমানের বাড়ির ভাড়াটিয়া মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. জাহিদ হাসান (২৪), সুলতানপুরের ফিরোজ মিয়ার কলোনি এলাকার মো. কাইয়ুম মিয়ার ছেলে মো. হোসাইন মিয়া (২০) এবং গুলবাগ, বেড়ির পাড় এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. জাহেদ (২২)।

অভিযান শেষে আটক ৪জনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

পরে আদালতের নির্দেশে দণ্ডপ্রাপ্ত চারজনকে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রাশেদুজ্জামান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park