1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

মাছ ধরার জালে আটকা পড়ে প্রাণ গেল অজগরের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১৩২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল হাইল হাওরে মৎস্যজীবির পাতানো মাছ ধরার জালে আটকা পড়ে মারা গেছে বিশাল আকৃতির একটি অজগর সাপ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে হাইল হাওরের রউয়া বিলে পাতানো মাছ ধরার জালে একটি অজগর সাপ আটকে থাকতে দেখে রাজা মিয়া নামের এক ব্যক্তি শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে গিয়ে জাল থেকে সাপটিকে উদ্ধার করেন। উদ্ধারের পর তারা দেখেন সাপটি গুরুতর অসুস্থ এবং নড়াচড়া করছেনা।
তবে এখনো বেঁচে আছে।
পরে তারা সাপটিকে চিকিৎসার জন্য শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যায়।
সেখানে ভেটেরিনারি সার্জন ডাক্তার আনোয়ারুল ইসলাম পরীক্ষা-নিরীক্ষা করে জানান সাপটি মারা গেছে।
সজল দেব জানান, হয়তো সাপটি কয়েকদিন ধরে জালে আটকে ছিল। খারার না পেয়ে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে।
মৃত অজগরটিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park