
মনিপুরি হস্তশিল্প ব্যবসায়ী সমিতির সভাপতি মাইন উদ্দিন, সম্পাদক বিপুল
নিজস্ব প্রতিবেদকঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মনিপুরি হস্তশিল্প ব্যবসায়ীদের সংগঠিত করা, তাদের অধিকার সংরক্ষণ এবং পর্যটকদের মানসম্মত সেবা প্রদানের লক্ষ্যে শ্রীমঙ্গল মনিপুরি হস্তশিল্প ব্যবসায়ী সমিতির ১৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) ভানুগাছ রোডের পানসী রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।
প্রধান উপদেষ্টা মোঃ কামাল হোসেনের অনুমতিক্রমে উপদেষ্টা দেবাশীষ ধর পার্থ নবগঠিত কমিটি ঘোষণা করেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মোঃ এরশাদ হোসাইন এবং সঞ্চালনা করেন উপদেষ্টা ও ব্যবসায়ী নেতা মোঃ আমজাদ হোসেন বাচ্চু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক বিপুল সিংহ এবং প্রচার সম্পাদক আব্দুল মালেক।
নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাইন উদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিপুল সিংহ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
সহ-সভাপতি: এন. স্বপন সিংহ,
সহ-সাধারণ সম্পাদক: আবুল হাসান,
সাংগঠনিক সম্পাদক: মোঃ মোর্শেদ আলম বাবু,
সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ সোহেল মিয়া,
কোষাধ্যক্ষ: রাজিব রাম গৌড়,
সহ-কোষাধ্যক্ষ: মোঃ আলমগীর মিয়া,
প্রচার সম্পাদক: আব্দুল মালেক,
সদস্য: মোঃ হিরণ মিয়া, নিপেন কুমার নয়ন, সৈয়দ মুমিন ও নাসিম মিয়া।

উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা করা হয়েছে মোঃ কামাল হোসেনকে। এছাড়া উপদেষ্টা হিসেবে রয়েছেন—দেবাশীষ ধর পার্থ, মোঃ আমজাদ হোসেন বাচ্চু, মোঃ এরশাদ হোসাইন, রামানন্দ সিংহ, মোঃ নিজাম উদ্দিন, মোঃ আল আমিন ও রকিবুল মিয়া।
জানা যায়, এর আগে রামনগরের মনিপুরি পাড়ায় পাহাড়ি রিসোর্টের হলরুমে ব্যবসায়ীদের উপস্থিতিতে এক সভার মাধ্যমে ৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয় এবং পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য ১৫ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়। পরবর্তীতে আহ্বায়ক ও সদস্য সচিবের সুপারিশে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের স্বাক্ষরে গত ৬ মার্চ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নবগঠিত এই কমিটির মাধ্যমে পর্যটন নগরী শ্রীমঙ্গলে আগত দেশি-বিদেশি পর্যটকদের জন্য আরও আন্তরিক ও মানসম্মত সেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি ঐতিহ্যবাহী মনিপুরি হস্তশিল্পের ন্যায্য মূল্য নির্ধারণ, পণ্যের গুণগত মান বজায় রাখা এবং ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সংশ্লিষ্টদের মতে, নবগঠিত এই কমিটি শ্রীমঙ্গলের মনিপুরি হস্তশিল্প ব্যবসার প্রসার ও পর্যটন শিল্পের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।