1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

ভেজাল প্রমাণে সয়াবিন তেল কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২৬৭ বার পঠিত

ভেজাল প্রমাণে সয়াবিন তেল কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টারঃ

মৌলভীবাজারের বিসিক শিল্পনগরীতে একটি সয়াবিন তেল কারখানায় যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন অনিয়ম ও ভেজালের প্রমাণ মিলেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে উৎপাদিত তেল খোলা বাজারে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) বিকেল ৪টার দিকে ‘মেসার্স লক্ষী এডিবল প্রোডাক্ট লিমিটেড’ কারখানায় র‍্যাবের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটির বিএসটিআই লাইসেন্স দুই বছরের বেশি সময় ধরে নবায়ন করা হয়নি। এছাড়া বিভিন্ন মাপের বোতলে ওজনে কম দেওয়া এবং পাম্প তেলের সঙ্গে সয়াবিন তেল মিশিয়ে ভেজাল করার অভিযোগ প্রমাণিত হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রইছ আল রেজুয়ান পুলন চন্দ্র দাসকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করতে না পারায় তাকে জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হলেও পরে জরিমানা পরিশোধ করলে তাকে ছেড়ে দেওয়া হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন র‍্যাব-৯ শ্রীমঙ্গল সিপিসির অধিনায়ক আরিফুর রহমান খান, সেনাবাহিনীর সিনিয়র অফিসার তানভিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রশাসন জানিয়েছে, ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park