1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

ভুরভুরিয়া চা-বাগানে সবুজের স্বপ্ন কয়েক শতাধিক ফলজ-বনজ গাছ রোপণ

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি:
সবুজে ঘেরা চা-বাগানের সৌন্দর্য আরও বাড়াতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভুরভুরিয়া চা-বাগান এলাকায় কয়েক শতাধিক ফলজ ও বনজ গাছ রোপণ করা হয়েছে। ‘সবুজ পৃথিবী গড়ি, আসুন একটি করে গাছ লাগাই’ -এই প্রত্যয়কে সামনে রেখে আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে শুধু গাছ লাগানোই নয়, স্থানীয় পরিবেশ সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ তৈরির বার্তাও দেওয়া হয়েছে।
সংগঠনটির নির্বাহী পরিচালক মোহাম্মদ মিনহাজ উদ্দিন জানান, গত তিন বছর ধরে সংগঠনের উদ্যোগে ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরিই এ উদ্যোগের মূল লক্ষ্য।
তিনি বলেন, “একটি গাছ শুধু পরিবেশকে সুন্দর করে না, মানুষের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার সঙ্গেও এর গভীর সম্পর্ক রয়েছে। তাই প্রতিবছর বৃক্ষরোপণের পাশাপাশি লাগানো গাছগুলো যাতে বেঁচে থাকে, সেদিকেও আমরা গুরুত্ব দিচ্ছি।”
শনিবার শ্রীমঙ্গলে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচিতে বৃক্ষরোপণ করেন চলচিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও প্রকাশনা) মোহাম্মদ শিপন জামান।
ভুরভুরিয়ার চা-বাগানের সবুজ প্রাকৃতিক পরিবেশে নতুন করে যুক্ত হওয়া এসব ফলজ ও বনজ চারা ভবিষ্যতে ছায়া, ফল ও কাঠের পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা আয়োজকদের।
একটি চারা আজ ছোট, কিন্তু যত্ন পেলে একদিন সেটিই হয়ে উঠবে একটি বড় গাছ। আর শত শত গাছের সম্মিলিত ছায়ায় গড়ে উঠতে পারে আরও সুন্দর, শীতল ও সবুজ ভুরভুরিয়া এলাকা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park