1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

বেনাপুল ইমিগ্রেশন পুলিশের হাতে আটক মৌলভীবাজারের ছাত্রলীগ নেতা

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৪১ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুস সামাদ আজাদ (৩১)-কে আটক করেছে বেনাপোল চেকপোষ্টের ইমিগ্রেশন পুলিশ। আটক ছাত্রলীগ নেতা আজাদের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার সময় তিনি পাসপোর্ট ভিসায় বেনাপোল ইমিগ্রেশনে আসেন। এরপর তার ডাটাবেজ যাচাইয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষ একাধিক মামলা পাওয়ায় তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।
আটককৃত আব্দুস সামাদ আজাদ (পাসপোর্ট নং এ-১৩৯৫৯১৯২) মৌলভীবাজার সদর জেলার ৪নং ওয়ার্ডের মোস্তফাপুর গ্রামের মো: আকিব আলীর ছেলে।
বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, তার নামে মৌলভীবাজার সদর থানায় ৭টি মামলা রয়েছে। তিনি মেডিকেল ভিসা নিয়ে ভারত যাচ্ছিলেন।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা গোপন সূত্র জানতে পেরেছি সে বেনাপোল দিয়ে ভারত চলে যাবে আমাদের আবেদনের প্রেক্ষিতে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াছ হোসাইন মুন্সি ইমিগ্রেশনে পাসপোর্ট নিয়ে যাচাই-বাছাইয়ের পর তার নামে মামলা আছে। সাথে সাথে মৌলভীবাজার জেলা ডিআইও-১ এবং মৌলভীবাজার সদর থানার ওসিকে বিষয়টি অবহিত করলে উল্লেখিত ব্যক্তির নামে ৭টি মামলা আছে। বেনাপোল চেকপোষ্টের ওসি জানান, তার বিরুদ্ধে ৭ মামলার আসামি আব্দুস সামাদ আজাদকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। মৌলভীবাজার থানায় তার নামে মামলা থাকায় তাকে ওই থানায় হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park