1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

বালুবাহী ট্রাক দিয়ে সাংবাদিককে হত্যার চেষ্টা’ থানায় লিখিত অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে বালু ব্যবসায় নিয়ে পত্রিকা ও ফেসবুকে লেখালেখির জেরে মো. শাকির আহমেদ (৩৬) নামের সংবাদকর্মীর ওপর ট্রাক চাপা দিয়ে প্রাণনাশের চেষ্টার অভিযোগ উঠেছে।
গত শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শ্রীমঙ্গল থানাধীন আশিদ্রোন উঁচু ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধায় শ্রীমঙ্গল থানায় অজ্ঞাতনামা গাড়ির চালকসহ ২-৩ জনকে বিবাদী করে লিখিত অভিযোগ দায়ের করেছেন সংবাদকর্মী।
তিনি হলেন দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকা ও অনলাইন দৈনিক সিলেট ডটকম এর শ্রীমঙ্গল প্রতিনিধি  এবং শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য।
অভিযোগ সূত্রে জানা যায়, মো. শাকির আহমেদ অবৈভাবে বালু উত্তোলন ও পরিবহন নিয়ে পত্রিকা ও ফেসবুকে লেখালেখি করেছিলেন। ঘটনার দিন রাতে প্রেস ক্লাবে মতবিনিময় সভা শেষে বাড়ি ফেরার পথে উঁচু ব্রিজ সংলগ্ন স্থানে পৌঁছালে পূর্ব থেকে ওঁত পেতে থাকা বালু বোঝাই একটি ট্রাক তাকে হত্যার উদ্দেশ্যে মোটরসাইকেলের ওপর তুলে দেওয়ার চেষ্টা করে। জীবন বাঁচাতে তিনি মোটরসাইকেল নিয়ে পাশের খাদে পড়ে গুরুতর আহত হন। এতে তার মোটরসাইকেলের লুকিং গ্লাসসহ বিভিন্ন যন্ত্রাংশ ভেঙে প্রায় দেশ হাজার টাকার ক্ষতিসাধন হয়।
পরবর্তী স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় সন্দেহজনক তালিকায় থাকা তিন ব্যক্তির নামও অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park