1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

বাংলাদেশ বেতারের গীতিকার হিসেবে তালিকাভুক্ত হলেন শ্রীমঙ্গলের পারভেজ হাসান

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

বাংলাদেশ প্রতিক্ষণ ডেস্ক:
বাংলাদেশ বেতারের নিয়মিত গীতিকার হিসেবে অন্তর্ভুক্ত হলেন শ্রীমঙ্গলের পরিচিত মুখ, লিটলম্যাগাজিন ‘পঙক্তি’র সম্পাদক ও প্রকাশক, গীতি ছন্দের কারিগর, কবি, ছড়াকার ও সাংবাদিক পারভেজ হাসান।
গত ১৯ জুন সিলেট বেতারের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক এর পক্ষে উপ-আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আব্দুল হক সাক্ষরিত এক চিঠিতে জানানো হয় বাংলাদেশ বেতারের সিলেট কেন্দ্রের তালিকাভুক্ত গীতিকার হওয়ার গৌরব অর্জন করেছেন এবং সেই সাথে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ বেতারের সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক।
লিটলম্যাগ ‘পঙক্তি’র সম্পাদক ও প্রকাশক, গীতি ছন্দের কারিগর, কবি, ছড়াকার ও সাংবাদিক পারভেজ হাসান ১৯৯২ সালের ৯ নভেম্বর মৌলভীবাজার জেলার চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গল উপজেলার সাইটুলা গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম আব্দুর রশিদ, মাতা রীনা বেগম। দুই ভাই বোনের মধ্যে তিনিই বড়। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি তাঁর একটা বড় ঝোঁক ছিল। ৬ষ্ঠ শ্রেণীতে থাকা অবস্থাতেই কবিতা লিখতে শুরু করেন। তাঁর লেখা বহু কবিতা ও ছড়া বিভিন্ন পত্র-পত্রিকা ও লিটলম্যাগে প্রকাশিত হয়েছে। ২০০৯ সাল থেকে ছন্দে ছন্দে গান লেখা শুরু করেন। এ পর্যন্ত তার গানের সংখ্যা সাড়ে তিনশো ছাড়িয়ে ।
তিনি শ্রীমঙ্গলের হাজী আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে এইচএসসি, কমলগঞ্জ গণ-মহাবিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স এবং সিলেটের এমসি কলেজ থেকে ভাষা ও সাহিত্যে মাস্টার্স সম্পন্ন করেন।
ছোটবেলা থেকে এই বেতার শ্রোতা অনেক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সম্পৃক্ত। তার হাত ধরে অনেক সংগঠন গঠিত হয়েছে।
পারভেজ হাসান জানান, “দীর্ঘদিনের লেখালেখির এ পর্যায় এসে গীতিকার হিসেবে বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হতে পেরে জীবনের বড় প্রাপ্তি বলে মনে করেন”। তিনি আরও বলেন “সামনে বিটিভিতেও যেন তালিকাভুক্ত হতে পারেন সেজন্য সবার দোয়া কামনা করেছেন”। বহমুখী প্রতিভার অধিকারী, গীতি ছন্দের কারিগর, কবি, ছড়াকার ও সাংবাদিক পারভেজ হাসান বলেন, এই ক্ষুদ্র জীবনে ছোট ছোট এসব প্রাপ্তি গুলো সামনে চলার পথকে আরও সুগম করে, উৎসাহিত করবে এবং অদম্য গতিতে এগিয়ে যাবার প্রেরণা যোগাবে।
কবি পারভেজ এর গানে ও কবিতায় মাটির গন্ধ পাওয়া যায়। তিনি তার অধিকাংশ লেখায় গ্রামের মানুষের জীবনাচরণ ও তাদের সূখ দু:খ তুলে ধরেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park