1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

বাংলাদেশ চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কমিটি ঘোষণা

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১১৫ বার পঠিত

বাংলাদেশ প্রতিক্ষণ ডেস্ক:
চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রথম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (২৯ জুন) শ্রীমঙ্গলে চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রথম জাতীয় সম্মেলনে কাউন্সিল অধিবেশনে সিলেটের খাদিম চা বাগানের সবুজ তাঁতীকে সভাপতি ও মৌলভীবাজারের কালিটি কৃষ্ণদাস অলমিককে সাধারণ সম্পাদক এবং হবিগঞ্জের লালচান্দ চা বাগানের সুমন মুন্ডাকে সাংগঠনিক সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের জাতীয় সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাবেক সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম।
এছাড়াও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মাহাবুব আলম, বিশিষ্ট বুদ্ধিজীবী ও সাংবাদিক সোহরাব হাসান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কমরেড ক্বাফী রতন, প্রেসিডিয়াম সদস্য কমরেড লায়েকুজ্জামান লায়েক, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড এস এ রসিদ, কমরেড খন্দকার লুৎফর রহমান, চা-শ্রমিকদের নতা এস এম শুভ ও কমরেড মনীষা ওয়াহিদসহ গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য, উদীচী, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন পেশাজীবী ও গণ-সংগঠনের নেতৃবৃন্দরা সম্মেলনে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park