1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

বড়লেখা এতিমখানা মাদ্রাসায় আতাউর রহমানের পক্ষ থেকে সবজি উপহার প্রদান

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১২৬ বার পঠিত

বড়লেখা এতিমখানা মাদ্রাসায় আতাউর রহমানের পক্ষ থেকে সবজি উপহার প্রদান

শাহরিয়ার শাকিল বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার একটি এতিমখানা মাদ্রাসায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা
সমাজসেবক আতাউর রহমানের পক্ষ থেকে সবজি উপহার প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে মাদ্রাসা কর্তৃপক্ষ উপহার গ্রহণ করেন। এ সময় উপস্থিত অতিথিরা বলেন, এতিম শিশুদের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। আতাউর রহমানের এই উদ্যোগ সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসতে উৎসাহিত করবে।

মাদ্রাসা কর্তৃপক্ষ আতাউর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের সহযোগিতা এতিম শিক্ষার্থীদের খাদ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ভবিষ্যতেও এমন মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, কাতার প্রবাসী সমাজসেবক আতাউর রহমান দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করেও বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়মিত সহযোগিতা করে আসছেন। বর্তমানে দেশে অবস্থানকালে তিনি অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন। তার এ ধরনের মানবিক উদ্যোগ স্থানীয় সমাজে প্রশংসিত হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park