1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

বড়লেখায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন, দাখিলে ৫ ও কারিগরিতে ৬ জন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ২১৭ বার পঠিত

বড়লেখায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন, দাখিলে ৫ ও কারিগরিতে ৬ জন

শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধিঃ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় চলতি বছরে সিলেট শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ৩ হাজার ৪১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ২ হাজার ৩৪২ জন। পাশের হার ৬৮ দশমিক ৫৫ শতাংশ।  জিপিএ-৫ পেয়েছে মোট ৬৬ জন। এরমধ্যে বরাবরের মতো এবারও রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল থেকে সর্বোচ্চ ৩৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে শীর্ষস্থান ধরে রেখেছে।এদিকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৬৪৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৩৫৬ জন। পাশের হার ৫৫ দশমিক ১৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ জন।
অন্যদিকে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ১৫৯ জন অংশগ্রহণ করে ১৪৭ জন শিক্ষার্থী পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৬ জন। পাশের হার ৮৬ দশমিক ১৬ শতাংশ।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষায় বড়লেখা উপজেলার রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল থেকে সর্বোচ্চ ৩৭ জন, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় ও কাঠালতলী উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন করে, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৩ জন, নারী শিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩ জন, দক্ষিণভাগ নবীন চন্দ্র মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়, দাসেরবাজার উচ্চ বিদ্যালয়, ঈদগাহবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয় ও ফকির বাজার উচ্চ বিদ্যালয় থেকে ২ জন করে এবং পাথারিয়া ছোটলিখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, হাকালুকি উচ্চ বিদ্যালয় ও বর্ণি আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১ জন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এছাড়া দাখিল পরীক্ষায় সুজাউল সিনিয়র ফাজিল মাদ্রাসা, বড়লেখা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল মাদ্রাসা, শাহজালাল জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও সাহেরা মুক্তাদির দাখিল মাদ্রাসা থেকে ১ জন করে মোট ৫ জন শিক্ষার্থী  জিপিএ-৫ অর্জন করেছে।
অন্যদিকে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে একমাত্র কাঠালতলী উচ্চ  বিদ্যালয় থেকে ৬ জন শিক্ষার্থী  জিপিএ-৫ পেয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park