1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

প্রতিবন্ধী শিশু গোপাল সাওতালের পাশে রাজনগর উপজেলা প্রশাসন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৬৬ বার পঠিত

রাজনগর প্রতিনিধি:
কুলাউড়া উপজেলার মুরইছড়া চা বাগানের চা শ্রমিক দম্পতি সঞ্চরি সাওতাল ও অনিল সাওতালের সাড়ে তিন বছরের প্রতিবন্ধী সন্তান গোপাল সাওতালের পাশে দাঁড়িয়েছে রাজনগর উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৯ জুন) গোপাল শারিরীক ও মানষিক প্রতিবন্ধি শিশু গোপাল সাওতালকে রাজনগর উপজেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের বিশেষ উদ্যোগে ফিজিওথেরাপি সেবা শুরু হয়েছে।
রাজনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা হাবিব শাপলা প্রতিবন্ধী শিশু গোপালকে দেখতে যান। এসময় প্রতিবন্ধী শিশুর চা শ্রমিক বাবা ও মায়ের সাথে কথা বলেন এবং সার্বিক ফিজিওথেরাপি সেবা অব্যাহত রাখার আশ্বাস দেন। এসময় তিনি তিনি নগদ অর্থ সহায়তা করেন।
এসময় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. মাসুদ রানাসহ কার্যালয়ের অন্যান্য কর্মচারিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৬ জুন একটি জাতীয় দৈনিকে ‘গর্তে বন্দি শিশুর জীবন’ শিরোনামের সংবাদটি প্রচারের পর প্রতিবন্ধী শিশুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সংবাদ প্রচারের পরপরই জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন এবং কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মহীউদ্দীনের বিশেষ তৎপরতায় শিশুটি সম্পর্কে খোঁজখবর নেয়া হয়। এছাড়াও পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের তত্বাবধানে কুলাউড়া সমাজসেবা অফিসার প্রানেশ চন্দ্র বর্মা শিশুটির পরিবারের সাথে কথা বলেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park