
পাঁচ লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, শ্রীমঙ্গল থানার বিভিন্ন অভিযানে আটক ৭
স্টাফ রিপোর্টারঃ।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার পৃথক অভিযানে মাদক বিক্রির নগদ ৫ লাখ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে বিভিন্ন মামলায় আরও ৫ জনকে আটক করা হয়েছে। এ নিয়ে মোট গ্রেফতার করা হয়েছে ৭ জনকে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (গত ০৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে সাব-ইন্সপেক্টর মামুন হোসাইনের নেতৃত্বে শ্রীমঙ্গল থানা পুলিশ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আশিদ্রোন ইউনিয়ন এলাকার রামনগর কাউয়ারবন কাচারী মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে।
এসময় দুই মাদক কারবারি— গহুর বুনার্জী ওরফে দেবেন (৩৫) ও সাগর বুনার্জী ওরফে বির্জু (২৭)-কে আটক করা হয়। তাদের হেফাজত থেকে মাদক বিক্রির নগদ ৫,০০,০০০/- (পাঁচ লাখ) টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টাকা যথাযথ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।
এছাড়াও থানার পৃথক অভিযানে চুরি মামলায় ২ জন, জিআর ওয়ারেন্টভুক্ত ২ জন এবং নিয়মিত মামলার আরও ১ জন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।