1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

নির্বাচন ঘিরে সিলেট–মৌলভীবাজারে ৫২ বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৭ বার পঠিত

 

মৌলভীবাজার প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট ও মৌলভীবাজার অঞ্চলে নাশকতা রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রেখেছে ৫২ বর্ডার গার্ড বাংলাদেশ, বিয়ানীবাজার ব্যাটালিয়ন।

শুক্রবার বিকেল ৪টায় মৌলভীবাজার জুড়ি সরকারী কলেজে এক প্রেস বিফ্রিং করে ৫২ বিজিবি-র অধিনায়ক লে.কর্নেল মো: আতাউর রহমান জানান, বিয়ানীবাজার ব্যাটালিয়ন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পুরোপুরি প্রস্তুতি নিয়ে মাঠে কাজ করছে ।

তিনি জানান, সিলেট ও মৌলভীবাজার জেলার চারটি উপজেলায় ৩০৫টি ভোটকেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে সাড়ে ১২ প্লাটুন বিজিবি।

নির্বাচনী নিরাপত্তা জোরদারে স্থাপন করা হয়েছে চারটি অস্থায়ী বেইজ ক্যাম্প। সীমান্ত এলাকায় এককভাবে এবং অভ্যন্তরীণ এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে সমন্বয়ে দায়িত্ব পালন করছেন তারা।

এই চলমান অভিযানে ইতিমধ্যে বড়লেখা এলাকা থেকে প্রচুর পরিমানে বিস্ফোরক, অস্ত্র ও নাশকতার জন্য ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বিজিবি আশাবাদী—সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park