1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

থার্স্ট ফর নলেজ মৌলভীবাজারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৬৬ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক সংগঠন থার্স্ট ফর নলেজ (TFK) মৌলভীবাজার-এর উদ্যোগে সদর উপজেলার একাটুনা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচির আওতায় সিংকাপন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়, বড়কাপন মহিলা দাখিল মাদরাসা, মাইজপাড়া দাখিল মাদরাসা, উত্তর মুঘলাইম মল্লিক শরাই ফাজিল মাদরাসা এবং উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিয়ে তাদের পরিবেশবান্ধব জীবনযাপনে উদ্বুদ্ধ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বকশী মিসবাহ উর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা বশির আহমদ, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, সহ-সাধারণ সম্পাদক শামীম আহমদ, কোষাধ্যক্ষ আশিকুল ইসলাম কাশেম, অফিস সম্পাদক বকশী আহনাফ মুত্তাকিফ রাহিন, সদস্য মোঃ হোসেন, রেজাউর রহমান রাব্বি ও তারিকুল ইসলাম তানিম। এছাড়াও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি বকশী মিসবাহ উর রহমান বলেন, “গাছ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পরিবেশ রক্ষায় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park