1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

থার্স্ট ফর নলেজ মৌলভীবাজারের সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৪৮ বার পঠিত

বিশেষ প্রতিিনিধি মৌলভীবাজার:
থার্স্ট ফর নলেজ (টিএফকে) মৌলভীবাজার জেলার উদ্যোগে সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় শহরের মামারবাড়ী রেস্টুরেন্টের হলরুমে এ আয়োজন করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা বশির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থার্স্ট ফর নলেজ-এর প্রতিষ্ঠাতা সভাপতি আমেরিকা প্রবাসী বকশী মামুনুর রহমান।
সংগঠনের সহ-সাধারণ সম্পাদক শামীম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের ফাউন্ডার মেম্বার বকশী আজমল হোসেন।
এছাড়াও বক্তব্য দেন টিএফকে এর সহ-সাধারণ সম্পাদক মাওলানা জাবিদুর রহমান, মাস্টার মোস্তাক আহমদ শাহীন, মাস্টার গোলাম মুর্শেদ, সমাজসেবক সাইফুল ইসলাম জুনেদ, আশিকুল ইসলাম কাশেম, হোসাইন আহমদ ও শাওন আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বকশী মামুনুর রহমান বলেন, ‘জ্ঞানভিত্তিক সমাজ গঠনে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে থার্স্ট ফর নলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও শিক্ষা, গবেষণা ও মানবিক উন্নয়নে সংগঠনটি আরও সক্রিয় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।’
এ ছাড়া অন্যান্য বক্তারা তাঁদের বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন এবং সামাজিক উন্নয়ন ও জ্ঞানচর্চায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে সংবর্ধিত অতিথিদের সম্মাননা প্রদান করা হয় এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park