1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

জেলার শ্রেষ্ঠ ওসি শ্রীমঙ্গল থানার আমিনুল ইসলাম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

 

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি)আমিনুল ইসলাম। কর্মদক্ষতায় শ্রেষ্ঠত্ব অর্জন করায় পুরস্কৃত হয়েছেন তিনি। বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার কর্তৃক পুরস্কার প্রদানের অভিন্ন মানদণ্ডের আলোকে জুলাই -২০২৫ খ্রি. মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হন আমিনুল ইসলাম। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টায় মৌলভীবাজার পুলিশ লাইন হলরুমে আনুষ্ঠানিকভাবে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে আমিনুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার জেলা পুলিশ সুপার এম,কে,এইচ, জাহাঙ্গীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দিন পিপিএম , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) নোবেল চাকমা। কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন, শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান ও সহকারী পুলিশ সুপার শাকিল (শিক্ষানবিশ)সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park