1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

জাতীয় পুলিশ সপ্তাহ উপলক্ষে শ্রীমঙ্গল থানা পুলিশের মহড়া ও চেকপোস্ট অভিযান

  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১২৭ বার পঠিত
মৌলভীবাজার প্রতিনিধি
জাতীয় পুলিশ সপ্তাহ উপলক্ষে শ্রীমঙ্গল থানা পুলিশ শহরে মহড়া এবং বিভিন্ন সড়কে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান এবং সচেতনতামূলক প্রচারণা করেছে।
রোববার (১০ মে) দুপুরবেলা শ্রীমঙ্গল থানা কম্পাউন্ড থেকে  পুলিশের একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা কম্পাউন্ডে এসে শেষ হয়। এছাড়াও পুলিশের পৃথক টিম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান পরিচালনা করে।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সার্কেল অফিসার ও সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না।
এছাড়াও শ্রীমঙ্গল থানায় কর্মরত অন্যান্য পুলিশ অফিসাররা কর্মসূচিতে অংশ নেয়।

সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু জানান, আজ থেকে সারাদেশে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ ২০২৬। এ উপলক্ষে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত, সন্ত্রাসী কার্যক্রম এবং মাদক প্রতিরোধে বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি এবং সচেতনতামূলক শোভাযাত্রা আয়োজন করা হয় । সারা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শ্রীমঙ্গল থানা পুলিশ সক্রিয় রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park