1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচনে ‘হাসান আহমেদ জাবেদ প্যানেল’ পরিচিতি সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি:
দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচনে ‘ ব্যবসায়ী ঐক্য ফোরাম-সমর্থিত হাসান আহমেদ জাবেদ প্যানেল-এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) রাত ৮টায় শ্রীমঙ্গলের একটি রেস্টুরেন্টের হল রুমে জমকালো আয়োজনে প্যানেলের পরিচিতি উপস্থাপন করা হয়।
প্যানেল প্রধান হাসান আহমেদ জাবেদ একে একে তার প্যানেলের সকল সদস্যের নাম ঘোষণা করে মঞ্চে পরিচয় করিয়ে দেন। প্যানেলের সদস্যরা হলেন, মো. আব্দুল মুকিত, আবুল কালাম বেলাল, তোফায়েল আহমদ তুয়েল, সাইফুল ইসলাম টুটুল, হায়দার হোসাইন, আনিছুজ্জামান বায়েছ, এমরোজ আহমেদ, এমদাদুল হক এমাদ, হাফেজ আহমদ মাহফুজ, রাহিদ আহমেদ জাকির, হানিফ মোহাম্মদ খান, মো. দেলোয়ার হোসেন, সালমান আহমেদ জুমান, মির্জা সোহেল বেগ, প্রণব পাল, মো. রুবেল মিয়া ও মো. মশিক মোল্লা।
পরিচিতি অনুষ্ঠানে হাসান আহমেদ জাবেদ প্যানেলের পক্ষ থেকে ব্যবসায়ীদের কল্যানে বিভিন্ন প্রতিশ্রুতি দেন। তারা নির্বাচিত হলে প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবেন বলে জানান।
আগামী ১১ ডিসেম্বর (রবিবার) নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
অনুষ্ঠানে শ্রীমঙ্গল জেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রহিম রিপন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম সিদ্দিকী, সদস্য মো. ইয়াকুব আলী, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, বিশিষ্ট চা-কর ও এম আর খান চা বাগানে স্বত্বাধিকারী মো. সিরাজুল ইসলাম চৌধুরী হারুনসহ অনেকেই বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park