1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

চা-বাগানে নারী ও কিশোরীর কাছে মাসিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিল গিভ বাংলাদেশ

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পঠিত
বাংলাদেশ প্রতিক্ষণ ডেস্ক :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগানের নারী ও কিশোরীদের মাসিক স্বাস্থ্য, পরিচ্ছন্নতা এবং সামাজিক কুসংস্কার বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করেছে গিভ বাংলাদেশ ফাউন্ডেশন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) শ্রীমঙ্গলে ‘উঠোন (পরিয়ে দুই পা) ২.০’ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে স্থানীয় কমিউনিটি প্রশিক্ষকদের সম্মাননা ও সনদ দেওয়া হয়। পুষ্পা ফান্ড ও শেয়ারট্রিপের পৃষ্ঠপোষকতায় এবং আলোর দিশারী সামাজিক সংগঠনের সহযোগিতায় আয়োজিত এ কার্যক্রমে ১০টি উঠোন বৈঠকের মাধ্যমে ১ হাজার ৫৮০ নারী ও কিশোরীর কাছে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়।
আয়োজকরা জানান, কার্যক্রমের শুরুতে পরিচালিত বেসলাইন জরিপে অংশ নেওয়া নারী চা-শ্রমিকদের ৯৩ শতাংশ মাসিকের সময় অস্বাস্থ্যকর ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করতেন। এতে স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি মাসিকজনিত সমস্যায় কর্মদিবস হারিয়ে আর্থিক ক্ষতিরও সম্মুখীন হতে হতো তাদের।
কার্যক্রমের আওতায় ১ হাজার ৫৮০ নারী চা-শ্রমিক, ১৭ জন পুরুষ কমিউনিটি সদস্য এবং কালিঘাট চা-বাগান উচ্চবিদ্যালয়ের ৫৮ জন ছাত্রী সচেতনতা ও সেবার আওতায় এসেছে।
সমাপনী অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুননাহার পারভীন উপস্থিত ছিলেন। তারা স্থানীয় কমিউনিটি প্রশিক্ষকদের হাতে সনদ তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা মাসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতা কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন। পরে অংশগ্রহণকারীরা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও WASH (পানি, স্যানিটেশন ও পরিচ্ছন্নতা) সুবিধা নিয়ে কাজ এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে যৌথ অঙ্গীকার করেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park