1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

চায়ের দেশ সম্পাদক গোপাল দেব চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৮৩ বার পঠিত

চায়ের দেশ সম্পাদক গোপাল দেব চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী

মোঃ আমজাদ হোসেন বাচ্চু, শ্রীমঙ্গলঃ

সাপ্তাহিক চায়ের দেশ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সভাপতি গোপাল দেব চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী আজ।

গোপাল দেব চৌধুরী ছিলেন শ্রীমঙ্গলের সাংবাদিকতা অঙ্গনের এক উজ্জ্বল নক্ষতের নাম। ২০১৭ সালের ৬ অক্টোবর ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭২ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
জীবনের শুরুতে শিক্ষকতা পেশায় যুক্ত হয়ে শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন তিনি।

স্বাধীনতা পরবর্তী সময়ে সাংবাদিকতাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেন।
২০০৪ সালের ২৫ জুলাই সাপ্তাহিক চায়ের দেশ প্রকাশনা শুরু করেন এবং সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব আমৃত্যু পালন করেন। তাঁর সম্পাদনায় পত্রিকাটি শ্রীমঙ্গলের জনজীবন, চা শিল্প, সংস্কৃতি ও স্থানীয় সমস্যাবলীকে কেন্দ্র করে একটি শক্তিশালী গনমাধ্যমে পরিণত হয়।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা গোপাল দেব চৌধুরী দীর্ঘ ২৭ বছর ধরে ক্লাবটির সভাপতির দায়িত্ব পালন করেন।

পাশাপাশি দু’বার নির্বাচিত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
তাঁর নেতৃত্বে প্রেসক্লাবটি পায় সংগঠিত রূপ, সাংবাদিকদের কল্যাণ তহবিল, প্রশিক্ষণ ও সামাজিক উদ্যোগের ধারাবাহিকতা।

পেশাগত জীবনের বাইরেও তিনি ছিলেন সক্রিয় সামাজিক সংগঠক ও নেতৃত্বগুণে সমৃদ্ধ ব্যক্তিত্ব। তিনি শ্রীমঙ্গল রোটারি ক্লাবের প্রেসিডেন্ট, রামকৃষ্ণ সেবাশ্রম কার্যকরী কমিটির সভাপতি এবং শ্রীমঙ্গল ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন।

সহকর্মী ও শুভানুধ্যায়ীরা বলেন, “গোপাল দেব চৌধুরী শুধু একজন সাংবাদিক ছিলেন না, তিনি ছিলেন মানবিকতার প্রতীক ও শ্রীমঙ্গলের এক জীবন্ত ইতিহাস।”

গোপাল দেব চৌধুরীর নেতৃত্ব, লেখনী ও সাংগঠনিক প্রজ্ঞা শ্রীমঙ্গলের সাংবাদিকতার ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে। তাঁর হাতে গড়া প্রজন্মের অনেক সাংবাদিক আজ জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত।

স্থানীয় সাংবাদিকরা মনে করেন, গোপাল দেব চৌধুরীর নীতিবোধ, পেশাগত নিষ্ঠা ও দায়িত্বশীলতার শিক্ষা আগামী প্রজন্মের সাংবাদিকদের অনুপ্রাণিত করবে আরও বহুদিন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park