1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

গাছের মগডালে ঝুলছিল বিশাল আকৃতির অজগর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১০০ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাছ বেয়ে মগডালে উঠে পড়ে বিশাল আকৃতির অজগর সাপ। হঠাৎ গাছের ডালে অজগর সাপ ঝুলতে দেখে স্থানীয় কয়েকজন। এ দৃশ্য দেখতে আশপাশের অনেক লোকজন ভিড় জমায় গাছ তলায়। কয়েকজন সাপটিকে মেরে ফেলার উদ্যোগ নেয়। পরে সচেতন কয়েকজন যুবকের সাপটিকে যেনো কেউ না মারে সেই পরামর্শ দিয়ে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়। পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে গাছের উপর থেকে সাপটিকে নিরাপদে নামিয়ে আনেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই)  বিকেল সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া এলাকায়।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, কয়েকজন সচেতন মানুষের কারণে নিশ্চিত মৃত্যুর হাত থেকে অজগর সাপটি রক্ষা পেয়েছে। গাছের উপর সাপটিকে দেখতে পেয়ে স্থানীয় শতশত মানুষের ভীড় জমে। সেখান থেকেই কয়েকজন সাপটি মেরে ফেলার উদ্যোগ নেয়। পরে কয়েকজন সচেতন ব্যক্তি সাপটিকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে আমাদের খবর দেয়।
স্থানীয়দের সহযোগিতায় সাপটিকে উদ্ধার করে বনবিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park