1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

কুলাউড়ায় মাদক ও মাদক বিক্রির টাকাসহ আটক ৩

  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৩০ বার পঠিত

 

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় মাদক ও মাদক বিক্রির নগদ টাকাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

শনিবার (২ আগস্ট ) রাতে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি)  সুদীপ্ত শেখর ভট্টাচার্যের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম াভিযান চালিয়ে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লহরাজপুর গ্রাম থেকে মাদক কারবারি আব্দুল বাজিদ (২৫), ইয়াকুব আলী (৪৫) ও কামাল (৪৫)-কে আটক করেন।

এসময় আটক বাজিদের ঘর তল্লাশী করে মাদক বিক্রির ৪০ হাজার টাকা এবং ১৮০ পিস ইয়াবা, ইয়াকুবের পরনের লুঙ্গীর কোছা থেকে ১৭ পিস ও কামালের ট্রাউজারের পকেট থেকে ২৪ পিস ইয়াবাসহ মোট ২২১ পিস ইয়াবা উদ্ধার করেন ডিবি সদস্যরা।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি)  সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা মাদক কারবারের সাথে জড়িত বলে স্বীকার করেছে।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬ (১) সারণির ১০ (ক)/৪১ ধারায় কুলাউড়া থানায় মামলা দায়েরর পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park