1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

কুলাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার, ১৪ ভারতীয় বিড়ি উদ্ধার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

বিশেষ প্রতিনিধি, মৌলভীবাজার:
মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় নিষিদ্ধ ৬৫ হাজার শলাকা বিড়িসহ ১জন, নিয়মিত মালায় ২জন ও বিভিন্ন মামলার সাজা ও ওয়ারেন্টের আসামিসহ ১১জনসহ মোট ১৪ আসামি গ্রেপ্তার হয়েছে।
কুলাউড়া থানা সুত্রে জানা গেছে, রজব আলী (৪৫) নামের এক ব্যক্তিকে ৬৫ হাজার শলাকা ভারতীয় শেখ নাসির উদ্দিন বিড়িসহ আটক করা হয়। এছাড়া অন্য এক অভিযানে দুটি পৃথক মামলায় (জিআর –২০২/২১ ও জিআর ৪৮/২০) ১ বছর করে সাজাপ্রাপ্ত পলাতক আসামি শিপাউর রহমান শিপনকে এবং নিয়মিত মামলাসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও ১২ জন আসামীকে গ্রেপ্তার করা হয়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উমর ফারুক জানান, পৃথক অভিযানে গ্রেপ্তারকৃত আসামিদের শুক্রবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park