1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

কুলাউড়ায় ডিবির অভিযানে মাদকসহ আটক ২

  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৩৫ বার পঠিত

মৌলভীবাজার থেকে :
মৌলভীবাজারের কুলাউড়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে মাদকসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
শনিবার (১ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ও পৃথিমপাশা ইউনিয়নের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রথম অভিযানে রাত ৮টা ১০ মিনিটের দিকে টিলাগাঁও ইউনিয়নের আমানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়ক থেকে কামাল হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি উত্তর হিজলী গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের ডান পকেট থেকে লাল রঙের পলিথিনে মোড়ানো দুই ছড়ায় মোট ২০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই রাতে রাত ৯টা ১০ মিনিটের দিকে পৃথিমপাশা ইউনিয়নের উত্তর রবীরবাজার এলাকায় ওমর ফারুক ফার্নিচার দোকানের সামনে অভিযান চালিয়ে মাহমুদ আলী (৪৫)-কে গ্রেপ্তার করা হয়। তিনি টিলাগাঁও ইউনিয়নের আমানীপুর গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে। তার দেহ তল্লাশি করে পরিহিত শার্টের সামনের বাম পকেট থেকে লাল রঙের পলিথিনে মোড়ানো দুই ছড়ায় মোট ২৫ পিস কথিত ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই আসামিই বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী কুলাউড়া থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার কামাল হোসেনের বিরুদ্ধে পূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা এবং মাহমুদ আলীর বিরুদ্ধে চুরির একটি মামলা রয়েছে।

উদ্ধারকৃত আলামত জব্দ করে দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park