1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

কুলাউড়ায় চোরাই গরু উদ্ধার, পিকআপ-গাড়ি জব্দ

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৯৫ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় ৪টি চোরাই গরু উদ্ধার ও চুরি কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করেছে পুলিশ।
সোমবার (২২ জুলাই) ভোর বেলা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কুলাউড়ার উত্তর হিংগাজিয়া এলাকা ৪টি গরুসহ পিকআপ গাড়িটি জব্দ করে পুলিশ। এর আগে স্থানীয়দের ধাওয়া খেয়ে গাড়িতে থাকা কয়েকজন পালিয়ে যায়। পুলিশ জব্দ করা গাড়ি থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করেছে।
কুলাউড়া থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, গরুর মালিক আলমাস মিয়া রাতে গোয়ালঘর তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন। ভোরে উঠে দেখেন গোয়ালঘরের তালা ভাঙা এবং গরুগুলো চুরি হয়ে গেছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক জানান, এ ঘটনায় থানায় অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে । ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park