
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া ২টি চোরাই গরুসহ ৬ গরুচোরকে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশ।
কুলাউড়া থানা সুত্রে জানা যায়, গত ২৩ জুলাই উপজেলা টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামের কৃষক সায়েদ মিয়া ও আশিক মিয়ার গোয়ালঘর থেকে দুটি গরু চুরি হয়।
চুরির অভিযোগ পেয়ে গরু দুটি উদ্ধারে মাঠে নামে কুলাউড়া থানা পুলিশ।
পরে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে কমলগঞ্জ উপজেলার বড়চেগ পয়েন্ট এলাকা থেকে মোঃ ছাতিম আলী (৪৬), মোঃ পাবেল মিয়া (৩৫), মোঃ জাবেদ আলী ( ২৭)-কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য মতে শমসেরনগর রেলস্টেশন এলাকা মোঃ কামরুল ইসলাম ওরফে কেন্নাই (৩০)-কে আটক করে পুলিশ।
পরে আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে ও তথ্যের ভিত্তিতপ গতকাল শুক্রবার ২৪ জুলাই টিলাগাওঁ ইউনিয়নের থলের বাজার এলাকা থেকে মোঃ জসিম আলী (৩৬) ও মোঃ হানিফ মিয়া (৪৮) নামের আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাবেল মিয়ার বাড়ি থেকে দুটি গরু এবং নগদ ১০ হাজার টাকা উদ্ধার করেন পুলিশ সদস্যরা।
গ্রেপ্তারের পর আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।