1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

কলার ছড়িতে সবুজ ফণীমনসা সাপ, বাজার জুড়ে আতঙ্ক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭২ বার পঠিত

 

নিজস্ব প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাহাড় থেকে সংগ্রহ করা কলার ছড়িতে জড়িয়ে বাজারে চলে আসে একটি ফণীমনসা সাপ। হঠাৎ কলার ছড়ার ভিতর থেকে সাপ বেরিয়ে আসতে দেখে বাজারে থাকা লোকজনের মধ্যে সাপ আতংক ছড়িয়ে পড়লে কলা ব্যবসায়ী সুরেন্দ্র দেবনাথ শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।
খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
এ ঘটনাটি ঘটে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় শ্রীমঙ্গল নতুনবাজারস্থ কলা বাজারে।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, কলার আড়ৎ থেকে উদ্ধার করা সাপটি একটি ফনিমনসা সাপ। (সাধারণত ক্যাট স্নেক বা Cat Snake)। সাপটি মৃদু বিষধর। তবে এদের বিষ মানুষের জন্য প্রাণঘাতী বা ক্ষতিকর নয়। এই বিষ দিয়ে এরা মূলত টিকটিকি, গিরগিটি বা ছোট পাখি ও শিকার অবশ করে খেয়ে থাকে।

রাতেই সাপটিকে শ্রীমঙ্গলস্থ বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park