1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক গুরুতর আহত

  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৩৩ বার পঠিত

কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক গুরুতর আহত

কমলগঞ্জ (মৌলভীবাজার  প্রতিনিধি)

মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক আলমগীর হোসেন। তিনি দৈনিক বাংলাদেশ বুলেটিন ও জনবানী মাল্টিমিডিয়ার কমলগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

 বৃহস্পতিবার (৭ মে) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলা সদর থেকে শমশেরনগর ফেরার পথে বড়ছেগ এলাকার পুরাতন পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে সাংবাদিক আলমগীর হোসেন গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

চিকিৎসক সূত্রে জানা যায়, দুর্ঘটনায় তার ডান পায়ের তিনটি আঙুলের রগ ছিঁড়ে যায় এবং একটি আঙুল ভেঙে গেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ ও সহমর্মিতা প্রকাশ করা হয়েছে। সহকর্মী সাংবাদিকরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park