1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

ইয়াবা চিবিয়ে নষ্ট করেও রক্ষা পেলনা মাদক কারবারি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬২ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের রাজনগরে পুলিশের হাতে আটক হওয়ার মুহূর্তে ইয়াবা চিবিয়ে নষ্ট করার পরও রক্ষা পেলনা মাদক কারবারি। ধরা পড়তেই হলো পুলিশের হাতে।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ডিবির এসআই আবু নাইয়ুম মিয়া নেতৃত্বে একটি টিম রাজনগর উপজেলার পুদিনাপুর এলাকার মাদক কারবারিকে ধরতে গেলে মাদক কারবারি আলী হোসেন (৪১) পুলিশ দেখে ইয়াবা মুখে পুরে চিবিয়ে নস্ট করে দেয়। পরে আলী হোসেনকে আটক করেন ডিবি সদস্যরা।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, আটক করার সময় আলী হোসেন তার ডান হাতে থাকা একটি নীল রঙের পলিব্যাগ থেকে ইয়াবা ট্যাবলেট চিবিয়ে নষ্ট করার চেষ্টা করেন। পুলিশ সদস্য ও স্থানীয় সাক্ষীদের সহায়তায় তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার মুখ থেকে উদ্ধার করা ভাঙা ও গুড়ো অবস্থার কমলা রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার ওজন ছিল ৬ গ্রাম।
তিনি আরও জানান, ‘সিডিএমএস যাচাইয়ে আটককৃত আলী হোসেনের বিরুদ্ধে চুরি,ডাকাতি, মাদকসহ ১১টি মামলা থাকার তথ্য পাওয়া গেছে। আজকের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park