1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

আমরা ক্ষমতায় গেলে চা শ্রমিক-দিনমজুরদের ফ্যামিলি কার্ড দেবো–তারেক রহমান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৩৬ বার পঠিত

 

মৌলভীবাজার প্রতনিধিি
মৌলভীবাজারে নির্বাচনি জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা ক্ষমতায় গেলে চা শ্রমিক ও দিনমজুরদের ফ্যামিলি কার্ড দেবো। একই সঙ্গে ইমামদেরকে সম্মানী দেওয়া হবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে সদর উপজেলার শেরপুরের আইনপুর মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‌‘অতীতে দেখেছি যখনই ধানের শীষের সরকার নির্বাচিত হয়েছে, যখনই ধানের শীষের সরকার ছিল, তখনই এলাকার মানুষের উন্নয়ন হয়। যখনই ধানের শীষের সরকার ছিল, তখনই আমরা দেখেছি—নারীদের, আমাদের মেয়েদের শিক্ষার ব্যবস্থা ফ্রি করে দেওয়া হয়। কৃষক ভাইদের কৃষি লোন ৫-১০ হাজার টাকা মওকুফ করে দেওয়া হয়।
আমরা ক্ষমতায় গেলে চা শ্রমিক-দিনমজুরদের ফ্যামিলি কার্ড দেবো—- মৌলভীবাজারে তারেক রহমান।
তিনি আরও বলেন, ‘যখন ধানের শীষ ক্ষমতায় ছিল, তখন প্রত্যেকটা মানুষ মন খুলে কথা বলতে পেরেছে, সরকারের সমালোচনা করতে পেরেছে। কোনো মানুষ গুমের শিকার হয়নি, খুনের শিকার হয়নি। আজ আমরা বহু মানুষের আত্মত্যাগের বিনিময়ে এখানে এসে দাঁড়িয়েছি।
দেশের জনসংখ্যার অর্ধেক নারী উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘বেগম খালেদা জিয়া ক্লাস ওয়ান থেকে ইন্টার-ম্যাট্রিক পর্যন্ত এই দেশের মেয়েদের জন্য পড়ালেখা ফ্রি করে দিয়েছিলেন। আমরা ক্ষমতায় গেলে বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, ‘এই এলাকার বহু মানুষ লন্ডনে থাকেন। ঢাকা থেকে সিলেট আসতে লাগে আট ঘণ্টা সময়। লন্ডন যেতে এত সময় লাগে না। এই হচ্ছে বিগত স্বৈরাচারের উন্নয়নের নমুনা।
জনসভায় মৌলভীবাজারের চারটি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী নাসির উদ্দীন আহমেদ, শওকতুল ইসলাম শকু, এম নাসের রহমান এবং মুজিবুর রহমান চৌধুরীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন তারেক রহমান।
জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন এরা ৭১রে যে হত্যা নির্যাতন চালিয়েছে দেশবাসীর সেটা জানে ৫০ বছএ আগেই দেশবাসী তাদের আচরণ দেখেছে এবং প্রত্যাখ্যান করেছে। এরা নানাভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং তাদের ভোট ফাইল জান্নাতের টিকিট দেবে এমন কথা বলে শিরক করছে। এরা মুনাফিক দল এদের থেকে সবাইকে সাবধান থাকার জন্য আহবান জানান তিনি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে মৌলভীবাজারের শেরপুর আইনপুরে নির্বাচনি জনসভায় সভাপতিত্ত্ব করেন জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন ও সঞ্চালনা করেন আব্দুর রহিম রিপন।
কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের স্থানীয়রা নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এদিকে সমাবেশে জেলার ৪টি আসনে বিএনপি প্রার্থী মৌলভীবাজার-১ আসনে নাসির উদ্দিন মিঠু, মৌলভীবাজার-২ আসনে শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৩ আসনে এম নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনে মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিবকে পরিচয় করিয়ে দেন।
সমাবেশকে কেন্দ্র করে জেলার ৭টি উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park