1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালকের পূজামণ্ডপ পরিদর্শন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১২০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের উপমহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী।
মঙ্গলবার (২০ অক্টোবর)  মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন করেন তিনি।
পরিদর্শনকালে তার সাথে ছিলেন মৌলভীবাজার জেলা কমান্ড্যান্ট মো. রাশিদুল হাসান জন।

এসময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা এবং মোতায়েনকৃত আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব পালনের অবস্থা পর্যবেক্ষণ করেন।

আনসার সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের দায়িত্ব পালনসংক্রান্ত খোঁজখবর নেন এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

নিরাপত্তা কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে তিনি দায়িত্বরত সদস্যদের স্মার্টফোনে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ ইনস্টল রয়েছে কি না, তা সরেজমিনে যাচাই করেন। পাশাপাশি সদস্যরা অ্যাপটির ব্যবহার ও কার্যপদ্ধতি সম্পর্কে যথাযথভাবে অবগত আছেন কি না, সে বিষয়েও খোঁজ নেন।

উপমহাপরিচালক পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় সদস্যদের সর্বদা সতর্ক থেকে শৃঙ্খলা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি পূজা উদ্‌যাপন কমিটি ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় বজায় রেখে নিরাপত্তা কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park