1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশননের কমিটি: সভাপতি মসুদ, সম্পাদক নাছির, সাংগঠনিক সাদ্দাম 

  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২১৫ বার পঠিত

আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশননের কমিটি: সভাপতি মসুদ, সম্পাদক নাছির, সাংগঠনিক সাদ্দাম

স্টাফ রিপোর্টারঃ

মানবাধিকার রক্ষা ও আইনি সচেতনতা বৃদ্ধির প্রত্যয় নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন’ (Protection for Legal & Human Rights Foundation)-এর উপজেলা শাখার ২২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

​সংগঠনটির কেন্দ্রীয় সহকারী পরিচালক মোঃ আবেদ আহমেদ এবং সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুর রউফ পাশা-এর বিশেষ সুপারিশে গত ৫ জুলাই ২০২৬ তারিখে কেন্দ্রীয় নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদুল ইসলাম জাহিদ আগামী ১ (এক) বছরের জন্য এই কমিটির অনুমোদন দেন।

​নবগঠিত এই কমিটিতে শাহ্ মসুদ আহমেদ-কে সভাপতি, মোঃ নাছির আহমেদ-কে সাধারণ সম্পাদক এবং মোঃ সাদ্দাম হোসেন-কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

​কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন:
​সিনিয়র সহ-সভাপতি: এম এ করিম, সহ-সভাপতি: উত্তম রায় ও মোঃ এনামুল হক ছোটন, যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ শিবলু আহমেদ নোমান, সহ-সাধারণ সম্পাদক: মুফতী আজিজুর রহমান সিরাজী, সহ সাংগঠনিক সম্পাদক: মোঃ সাহাব উদ্দিন, দপ্তর সম্পাদক: মোঃ রাহিন মিয়া, ​আইন বিষয়ক সম্পাদক: মোঃ সাকেদুর রহমান, অর্থ ও প্রবাসী বিষয়ক সম্পাদক: পিযুষ মোদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক: জুনাইদ ভূঁইয়া মাহিন, ​সমাজকল্যাণ সম্পাদক: শেখ হাবিবুর রহমান মধু
​তথ্য, গবেষণা ও প্রযুক্তি সম্পাদক: মোঃ নূরুল আফসার সাইফুল, ধর্ম বিষয়ক সম্পাদক: রুবেল আহমেদ
​নারী ও শিশু বিষয়ক সম্পাদক: শাহানারা বেগম
​ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক: মোহাম্মদ হাবিবুর রহমান মাফি
​তদন্ত বিষয়ক সম্পাদক: আব্দুস সামাদ মাসুদ
​ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক: শ্রী রাধাকান্ত কৈরি
​শ্রম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক: মোঃ ছাইফুর রহমান
​নির্বাহী সদস্য: সুলতান আহমেদ উজ্জ্বল।

​মানবাধিকার সুরক্ষায় নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন-এই মূলমন্ত্রকে সামনে রেখে নবগঠিত এই কমিটি শ্রীমঙ্গল উপজেলায় মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে ও আইনি সহায়তায় আপসহীনভাবে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

​এদিকে নবগঠিত এই কমিটির কার্যকারিতা ও আইনগত সহায়তার সুবিধার্থে অনুলিপি ইতিমধ্যে সদয় অবগতি ও প্রয়োজনীয় সহযোগিতার জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), মৌলভীবাজারের পুলিশ সুপার, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং শ্রীমঙ্গল থানার অফিসার ইন-চার্জ (ওসি) বরাবর প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park