1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

অবৈধ দোকান-স্থাপনা ও যত্রতত্র ময়লা ফেললে কঠোর ব্যবস্থা, পৌর প্রশাসনের গণবিজ্ঞপ্তি প্রকাশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ২৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা এলাকার জনসাধারণের চলাচল নির্বিঘ্ন চলাচল ও পরিচ্ছন্নতা নিশ্চিত এবং  নিরাপদ-বাসযোগ্য  নগরায়নে কঠোর ব্যবস্থা গ্রহণে গণবিজ্ঞপ্তি জারি করেছে পৌর প্রশাসন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমানের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রীমঙ্গল পৌরসভার আওতাধীন সকল নাগরিক, ব্যবসায়ী, পথচারী ও সংশ্লিষ্টদের উদ্দেশে জানানো হয়েছে, পৌর এলাকার বিভিন্ন বাজার, জনসমাগমস্থল, সড়ক, ফুটপাত, চলাচলের পথ এবং অন্যান্য সরকারি বা পৌরসভার জায়গায় অবৈধভাবে কোনো ধরনের অস্থায়ী বা স্থায়ী দোকান, স্টল, ভ্যান, হকারের সামগ্রী কিংবা অন্য কোনো স্থাপনা স্থাপন করা যাবে না।

এছাড়া পৌর এলাকার পরিচ্ছন্নতা, স্বাস্থ্যকর পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় যত্রতত্র ময়লা-আবর্জনা, বর্জ্য কিংবা নির্মাণসামগ্রী ফেলা থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকল ধরনের বর্জ্য নির্ধারিত স্থান বা ডাস্টবিনে ফেলতে হবে এবং পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য শ্রীমঙ্গল গড়ে তুলতে পৌরবাসীর আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্দেশনা অমান্য করে কেউ অবৈধভাবে দোকান বা স্থাপনা স্থাপন করলে, জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে কিংবা যত্রতত্র ময়লা-আবর্জনা ফেললে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park