1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

অবশেষে ধরা পড়লো হাঁস-মুরগী ধরে খাওয়া অজগর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৯৮ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :

বাড়িতে পালন করা হাঁস-মুরগী একটা একটা করে খুঁয়া যাচ্ছিল। গৃহস্থরা ভাবছিলেন চুরি হচ্ছে। বাড়ির দেওয়ালের উপরে ওঁৎ পেতে থাকা একটি অজগর সাপ উদ্ধারের পর বেরিয়ে এলো হাঁস-মরগী খুঁয়া যাওয়ার রহস্য।
ধারণা করা হচ্ছে এতোদিন এই অজগর সাপই একটা একটা করে হাঁস আর মুরগীর বাচ্চাগুলে খেয়ে আসছিল।
বৃহস্পতিবার (১৬ জুলাই) আন্তর্জাতিক পরিবেশ দিবসের দিনেই শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া এলাকার জোবায়ের নামের এক ব্যক্তির বাড়ি থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বাসিন্দারা জানান, বেশ কয়েকদিন ধরে ওনাদের হাস ও মুরগির বাচ্চা পাওয়া যাচ্ছিল না।
সকালে হঠাৎ দেখতে পান একটি অজগর সাপ বাড়ির দেয়ালের ওপর থেকে পাশের গাছের দিকে যাচ্ছে। তখনই ওনারা বুঝতে পারেন, এতদিন ধরে হারিয়ে যাওয়া হাস ও মুরগির বাচ্চাগুলো এই অজগর সাপটিই খেয়ে আসছিল।

পরবর্তীতে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হলে, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল,  পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় ঘটনাস্থলে গিয়ে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, অজগর সাপটি স্থানীয় গৃহস্থদের পালিত হাঁসমুরগি চুরি করে খেয়ে আসছিল। খবর পেয়ে আমরা গাছের উপর লুকিয়ে থাকা সাপটিকে নিছে জাল পেতে সতর্কতার সাথে  উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park