1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয়

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৮৬ বার পঠিত

সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ দাবিসমূহ বাস্তবায়নের আহ্বান

আন্তর্জাতিক ডেস্কঃ
গত ২৯ অক্টোবর ২০২৬ ইংরেজি তারিখে পূর্ব লন্ডনের তাড়াতাড়ী রেস্টুরেন্টের হলে সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার উদ্যোগে আয়োজিত কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি শাহ মুনিমের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি সলিসিটর এম. ইয়াওর উদ্দিনের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ট্রেজারার মাহবুবুর রহমান কোরেশী ও যুগ্ম জেনারেল সেক্রেটারি আবুল হোসেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুছ ও সৈয়দ মাওলানা তানিম আহমদ।
সভায় আলোচনায় অংশগ্রহণ করেন সহ সভাপতি সর্বজনাব ডক্টর সানাওয়ার চৌধুরী, সাবেক কাউন্সিলর ওসমান গনি, সাবেক স্পিকার আহবাব হোসেন, কমিউনিটি লিডার আলহাজ্ব মানিক মিয়া, প্রবীণ সাংবাদিক রহমত আলী, কমিনিউটি একটিবিষ্ট আংগুর আলী, সাবেক সিভিক মেয়র রহিমা রহমান, সাবেক কাউন্সিলার আয়েশা চৌধুরী, সাবেক কাউন্সিলর শাহেদ আলী, কমিউনিটি নেতা আব্দুল গফুর, দপ্তর সম্পাদক
রোকন চৌধুরী,
কমিউনিটি একটিবিষ্ট মোছাম্মত রওশনারা মনি, সংগঠনের সহ-সভাপতি সর্বজনাব সৈয়দ তাজির উদ্দিন মান্নান, মো. আব্দুল মুকিত, মোস্তাক আলী বাবুল, জুবের লস্কর।
এছাড়াও বক্তব্য ও আলোচনায় অংশ নেন সংগঠনের জয়েন্ট সেক্রেটারি আনিছুর রহমান ও কয়ছর আহমদ, সংগঠনের সমাজ কল্যান সম্পাদক অধ্যাপক অধ্যাপক মিসবাহ কামাল,
যগ্ম মুক্তিযোদ্ব বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমির খান,
যুগ্ম বন্যা নিয়ন্ত্রণ সম্পাদক আব্দুল মুকিত, সংগঠনের যুগ্ম ট্রেজারার
সোয়েব আহমদ,
সংগঠনের যুগ্ম সাংগঠনিক সম্পাদক যথাক্রমে কবির আহমদ, শাহিন চৌধুরী, সেলিম খান, যুগ্ম তথ্য সম্পাদক শাহ আকিকুর রহমান মিজান, প্রচার সম্পাদক খালেদ মাসুদ রনি,
ক্রীড়া সম্পাদক আবুল কালাম, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবদাল হোসেন চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক একেএম কামরুল হাসান চৌধুরী, যুগ্ম আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সাইফুর রহমান পারভেজ, প্রাকৃতিক সম্পদ বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাজমুল ইসলাম,
শ্রম ও পেশাজীবি সম্পাদক কাজী বাবর আহমদ, মো. মাহবুব খান, চা ও শিল্প পযটন বিষয়ক সম্পাদক হাসিম আব্দুল্লাহ, যুগ্ম শিল্প পযটন বিষয়ক সম্পাদক কবি আবু হোসেন ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা সিলেট বিভাগের দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ জনদাবিগুলো তুলে ধরে এগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সভায় উত্থাপিত প্রধান দাবিগুলো হলো—

১. লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইট চালু: ব্রিটিশ এয়ারওয়েজসহ অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সের মাধ্যমে লন্ডন থেকে সিলেটে সরাসরি ফ্লাইট চালুর ব্যবস্থা করা।

২. ওসমানী বিমানবন্দরের পূর্ণাঙ্গ আন্তর্জাতিকীকরণ: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করে দেশি-বিদেশি অন্যান্য এয়ারলাইন্সের বিমান অবতরণের সুযোগ নিশ্চিত করা।

৩. ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মাণে ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণ: মহাসড়ক নির্মাণের জন্য যেসব ভূমির মালিকের জমি অধিগ্রহণ করা হয়েছে, তাঁদের ন্যায্য পাওনা ও ক্ষতিপূরণ দ্রুত বুঝিয়ে দেওয়া।

৪. ঢাকা-সিলেট রেলপথ আধুনিকায়ন: ঢাকা-সিলেট রেলপথ ডাবলগেজে উন্নীত করার পাশাপাশি আধুনিক হাইস্পিড রেললাইন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা।

৫. সিলেটের ঘরে ঘরে গ্যাস সংযোগ: সিলেটের প্রাকৃতিক সম্পদের ন্যায্য সুফল স্থানীয় জনগণের কাছে পৌঁছে দিতে প্রত্যেকের ঘরে ঘরে গ্যাস সংযোগ প্রদানের ব্যবস্থা করা।

বক্তারা বলেন, সিলেট বাংলাদেশের অর্থনীতি, প্রবাসী আয় এবং জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। অথচ যোগাযোগব্যবস্থা, বিমানসেবা, রেলপথ ও গ্যাস সুবিধাসহ বিভিন্ন ক্ষেত্রে সিলেটবাসীর প্রত্যাশা এখনো পূরণ হয়নি। এসব দাবি বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগ, ধারাবাহিক আন্দোলন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কার্যকর যোগাযোগ প্রয়োজন।
সভায় সিলেট বিভাগের স্বার্থসংশ্লিষ্ট দাবিগুলো বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি যুক্তরাজ্যে বসবাসরত সিলেটবাসী ও কমিউনিটির সর্বস্তরের মানুষকে এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park