1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৬১ বার পঠিত

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি পদে মোঃ মুজিবুর রহমান নির্বাচিত হওয়ায় “বাংলাদেশ প্রতিক্ষণ” পরিবারের অভিনন্দন ।

নিজস্ব প্রতিবেদক:- সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মুজিবুর রহমান।

সিলেট শিক্ষা বোর্ড কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে তিনি এ দায়িত্ব গ্রহন করেছেন। তাঁর এ নিয়োগে সংশ্লিষ্ট মহলে আনন্দ ও সন্তোষ প্রকাশ পেয়েছে।

শিক্ষা ও প্রশাসনিক ক্ষেত্রে অভিজ্ঞ মোঃ মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার উদ্যোগ আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

তিনি সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তাঁর দিকনির্দেশনায় প্রতিষ্ঠানটি শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সাফল্য অর্জনে আরও কার্যকর ভূমিকা রাখবে।

সর্বজন শ্রদ্ধাবাজন ব্যক্তিত্ব মোঃ মুজিবুর রহমান
ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় “বাংলাদেশ প্রতিক্ষণ” পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ জহুরুল ইসলাম উপ- নির্বাহী সম্পাদক শেখ হাসিদুল ইসলাম পিন্টু, বার্তা সম্পাদক আমজাদ হোসেন বাচ্ছু এক বার্তায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ।

মোঃ মুজিবুর রহমান চাকুরীজীবনে সততা ও নিষ্ঠার সাথে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বেশ সুনামের সাথে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park