1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

শ্রীমঙ্গলে সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাস চালকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুষ্কৃতকারীদের হামলায় গুরুতর আহত আমজাদ হোসেন বাচ্ছু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৯৩ বার পঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি :-
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসচালকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পরিবহন শ্রমিকদের মধ্যে একাধিক বার ধাওয়া পাল্টা ধাওয়ার
মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে শুরু হওয়া এই সংঘর্ষে ছয় সাংবাদিকসহ অন্তত ১৮ থেকে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে । আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে গুরুতর অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার দিন বিকেল সাড়ে ৪টার দিকে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী দুই পক্ষের নেতাদের নিয়ে জরুরি বৈঠক করেন। বৈঠকের পর উভয় পক্ষ মুখোমুখি অবস্থান থেকে সরে দাঁড়ালে পরিস্থিতি শান্ত হয়।
সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন আমজাদ হোসেন বাচ্চু (৪৯), ইসমাইল মাহমুদ (৫৭), এহসানুল হক (৩৪), উজ্জ্বল কুমার দাশ (৪৪), নূর মোহাম্মদ সাগর (৩৩), মো. আলামিন (৩০), রাব্বি (২২), আউয়ুব আলী (৪০), বিশাল (২২), সওকত (৪৪), রাকিব (১৯), বিল্লাল মিয়া (৩২), চয়ন মিয়া (৩৮) ও আমির মিয়া (২৪)। অন্যদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গুরুতর আহত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ প্রতিকৃষণ পত্রিকার বার্তা সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, বিশাল, আউয়ুব আলী, রাব্বি ও সওকতকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এই ঘটনায় আহত সাংবাদিকেরা হলেন বাংলাদেশ প্রতিক্ষণ পত্রিকার বার্তা সম্পাদক ও ভোরের ডাক পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি আমজাদ হোসেন বাচ্চু, ইসমাইল মাহমুদ, এহসান বিন মুজাহিদ, এস কে দাশ সুমন, নূর মোহাম্মদ সাগর ও মো. আলামিন।
জানা গেছে, ঘটনার দিন সকালে একটি সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মধ্যে রাস্তায় সামান্য ঘষা লাগে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রথমে চালকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে উভয় পক্ষের লোকজন জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শহরের কয়েকটি এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে কয়েকজন সাংবাদিকও হামলার শিকার হন।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সিনথিয়া তাসমিন বলেন, ‘আমাদের হাসপাতালে ১৬ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিদের বেশির ভাগের মাথা ও শরীরে আঘাত ছিল।’
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম মুন্না বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে এ সংবাদ লেখা পর্যন্ত কোনো মামলার খবর পাওয়া যায়নি, তবে আহত সাংবাদিকদের পক্ষে প্রেসক্লাব থেকে ও ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে বিশ্বস্থ সূত্রে জানা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park