1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চরম অব্যবস্থাপনা, দুর্ভোগে রোগী-স্বজন

  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৭৯ বার পঠিত

বিশেষ প্রতিনিধি কামাল খান :-
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চলমান নানা অব্যবস্থাপনার কারণে চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। চিকিৎসাসেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, চিকিৎসক সংকট, অপর্যাপ্ত শয্যা, প্রয়োজনীয় ওষুধের অভাব এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতির কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের অভিযোগ, বহির্বিভাগে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক সময় কাঙ্ক্ষিত সেবা পাওয়া যায় না। ভর্তি রোগীদের জন্য বেড সংকট থাকায় অনেককে মেঝেতে থেকে চিকিৎসা নিতে হচ্ছে। এছাড়া গুরুত্বপূর্ণ কিছু পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকায় রোগীদের বাইরে গিয়ে অতিরিক্ত খরচে পরীক্ষা করাতে হচ্ছে।
হাসপাতালের টয়লেট ও ওয়ার্ডগুলোর অপরিচ্ছন্ন পরিবেশ নিয়েও অভিযোগ রয়েছে। রোগী ও স্বজনরা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক পরিবেশ উন্নত করা জরুরি। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।
স্থানীয় সচেতন মহল বলছেন, গোলাপগঞ্জের মতো জনবহুল উপজেলার প্রধান সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক ও মানসম্মত সেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এজন্য চিকিৎসক ও জনবল সংকট নিরসন, প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ এবং ব্যবস্থাপনার উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park