1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

রেকর্ডীয় জমি খাস খতিয়ানে নিয়ে লিজ দেওয়ার প্রতিবাদে গোয়াইনঘাটে এলাকাবাসীর প্রতিবাদ

  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ২০৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের লাটি গ্রামে পৈত্রিক ও রেকর্ডীয় জায়গা সরকারি ‘খাস’ খতিয়ানে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে তা লিজ দেওয়ার প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী। অনতিবিলম্বে এই লিজ বাতিলের দাবিতে কয়েক শতাধিক মানুষ প্রতিবাদ সভা করেছেন।

শুক্রবার (১ মে) বিকাল আড়াইটায় লাটি গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ সভায় জমির মালিক মৃত মোহাম্মদ আব্দুল নূর এর অভিভাবক, কুটি মিয়া, মৃত নকি মিয়ার অভিভাবক, আব্দুল মালিক, মুহিবুর রহমান বাবুল (সাবেক মেম্বার), হুমায়ুন কবির, আমির হোসেন, মোঃ কামাল উদ্দিন, আব্দুল মান্নান, তাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম সহ এলাকার কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, খতিয়ান নং- এসএ ৮৪, বিএস ৩৪; জেএল নং- ৬৮, মৌজা- লাটি-এর অধীনে এসএ দাগ নং ১, ২, ১৩, ৪, ২২, ১৩৯, ৮৭, ৯০ এবং বিএস দাগ নং ২, ৪, ২২, ১১১, ১০৬, ১, ০৮, ১০৯, ১১০-সহ মোট ৯টি দাগে ৩০ একর ৫০ শতাংশ জমি তাদের দীর্ঘদিনের রেকর্ডীয় ও পৈত্রিক সম্পত্তি। কিন্তু দুর্ভাগ্যবশত বিভিন্ন সময়ে নদী ভাঙনের ফলে এই জমির বিশাল অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। অভিযোগ উঠেছে, মালিকানাধীন এই রেকর্ডীয় জায়গাগুলোকে সরকারি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করে সম্প্রতি লিজ প্রদান করা হয়েছে।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের পৈত্রিক জমিকে খাস দেখিয়ে লিজ দেওয়া কোনোভাবেই কাম্য নয়। এখান থেকে প্রভাবশালীরা যান্ত্রিক পদ্ধতিতে (বোমা মেশিন বা বালু উত্তোলনের যন্ত্র) বালু উত্তোলন করলে আশপাশের কয়েকশত ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এতে বহু অসহায় মানুষ গৃহহীন হয়ে পড়বে।”

বক্তারা আরও বলেন, “আমরা এই লিজের তীব্র প্রতিবাদ জানাই। সরকারের কাছে আমাদের জোর দাবি—তদন্ত সাপেক্ষে দ্রুত এই লিজ বাতিল করা হোক। জনগণের জান-মাল রক্ষায় আমাদের দাবি মানা না হলে আমরা ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব।” এই বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park