1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

সিলেটে জ্বালানি তেল না পেয়ে প্রধানমন্ত্রীসহ ক’জনকে গালাগালি। থানায় মামলা।

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৫৬ বার পঠিত

————————
মহি উদ্দিন চৌধুরী সিলেট থেকেঃ সিলেটে পেট্রোলপাম্পে জ্বালানি তেল না পেয়ে প্রধানমন্ত্রী জ্বালানিমন্ত্রী সহ সরকারের কয়েকজনকে নিয়ে গালাগালি করায় সিলেটের গোলাপগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।
গত ১৭ এপ্রিল-২০২৬ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বইটিকর পেট্রোল ও গ্যাস পাম্পে জ্বালানি তেল না পেয়ে বিক্ষুব্ধ ব্যক্তিরা উত্তেজিত হয়ে গালাগালি করেন। এবং পরবর্তীতে এনিয়ে সৈয়দ রাকিবুল ইসলাম রাকিব তার নিজ নামীয় ফেসবুক আইডিতে পোস্ট করেন।
এরপর বিষয়টি নিয়ে বিএনপি ও তার অঙ্গসংগঠনের মাঝে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
এ ঘটনায় গোলাপগঞ্জ উপজেলার পৌর ছাত্রদলের সাবেক সেক্রেটারি ও বর্তমানে যুবদলের নেতা শেখ বদরুল হক বাদী হয়ে ৩ জনসহ আরও অজ্ঞাতনামা ক’জনকে অভিযুক্ত করে গোলাপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, ১/ সৈয়দ রাকিবুল ইসলাম রাকিব পিতা মুজিবুল ইসলাম সাং কদমরসুল। ২/রাসেল আহমেদ পিতা অজ্ঞাত সাং ঘোগারকুল। ৩/ শিমুল আহমদ পিতা হেলাল আহমদ সাং আমনিয়া সর্বথানা গোলাপগঞ্জ সিলেটসহ আরও অজ্ঞাতনামা তিনজন।
মামলায় বর্নিত অভিযুক্তদের উপর প্রধানমন্ত্রীসহ সরকারের সুনাম ক্ষুন্ন ও অশালীন কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ আনা হয়েছে।
থানা পুলিশ বিষয়টি আমলে নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park