1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

মরহুম তোতা মিয়া ওয়েল ফেয়ার ট্রাস্টের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পূর্ণ হয়েছে ।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৪৬ বার পঠিত

প্রধান অতিথি সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক

চয়ন কুমার দাশ ( সিলেট) ফেঞ্চুগঞ্জ থেকে ঃ সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার জেটিগাঁটের ভরাউটে মরহুম তোতা মিয়া ওয়েল ফেয়ার ট্রাস্টের উদ্যোগে ১৬ মার্চ সোমবারে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

মরহুম তোতা মিয়া ওয়েল ফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান, বিএনপি নেতা খালেদুজ্জামান খালেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালিক।

ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আয়োজকরা- সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন। ইফতারের আগে দোয়া’য় মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির অগ্রগতি, স্থিতিশীলতা এবং সুখ-সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ আবদুল মালিক এমপি।

দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম আহমেদ নীহার, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন শাহেদ।

দোয়া ও ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন- বিএনপি নেতা খসরুজ্জামান খসরু, মিনহাজ আহমেদ, আহসান শাহেদ এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার বিএনপিসহ অংগসংগটনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park