
পাঁচ জেলার ডিসি প্রত্যাহার
স্টাফ রিপোর্টারঃ
পাঁচ জেলার জেলা প্রশাসককে (ডিসি) তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব জেতী প্রু।
প্রজ্ঞাপনে বলা হয়, নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ হতে প্রত্যাহারপূর্বক পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হল।
প্রত্যাহারকৃত জেলা প্রশাসকরা (ডিসি) হলেন, মোহাম্মদ আলম হোসেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, গাজীপুর। কাজী মো. সায়েমুজ্জামান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, পঞ্চগড়। মো. ইকবাল হোসেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়া। মো. সাইফুর রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নেত্রকোণা ও মো. শাহাদাত হোসেন মাসুদ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চাঁপাইনবাবগঞ্জ।
তাদের সকলকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।