1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

সিলেটের জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে আটক ৯

  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২২ বার পঠিত

গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি :-

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে টাস্কফোর্সের অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়েছে। এ সময় নদী থেকে অবৈধ ভাবে উত্তোলন করা প্রায় ৫৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। 

রোববার (২২ ফেব্রুয়ারী) সকাল থেকে বিকেল পর্যন্ত জাফলং, জুমপাড় ও বল্লাঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত আনুমানিক ৮০-৯০টি বারকি নৌকা এবং ১৫টি ইঞ্জিন চালিত নৌকা বিনষ্ট করা হয়েছে। 

অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক। এ সময় আরও উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার ওসি, ওসি (তদন্ত) সহ পুলিশ, বিজিবি’র সদস্যরাও উপস্থিত ছিলেন। 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও নদী রক্ষায় এ ধরনের অভিযান  আগামী দিনেও অব্যাহত থাকবে এবং অবৈধ পন্থায় বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park