1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

সিলেটের গোলাপগঞ্জে নিজ স্ত্রীকে কুপিয়ে হত্যা। ঘাতক স্বামী আটক।

  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২০৭ বার পঠিত

——————————–
মহি উদ্দিন চৌধুরী, সিলেট থেকে ঃ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিন ইউনিয়নের ইসলামপুর গ্রামে পাষণ্ড স্বামী কতৃক নিজ স্ত্রীকে বটি দাও দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘাতক স্বামীকে প্রতিবেশীরা আটক করে থানা পুলিশে সোপর্দ করেছেন।

ঘটনার বিবরনে জানা যায়,”ঘটনার বিবরনে জানা যায় ০৪ অক্টোবর-২৫ শনিবার সকাল ৮ ঘটিকার দিকে” ইসলামপুর গ্রামের আব্দুল জলিলের পুত্র রেজাউলের সাথে তার স্ত্রী শাহিদা বেগমের পারিবারিক কলহের দ্বন্ধের জের ধরে কথা কাটাকাটি হয়। এ সময় উত্তেজিত পাষণ্ড স্বামী ঘরের বটি দাও এনে স্ত্রীকে কোঁপানো শুরু করে। তার আর্তচিৎকারে প্রতিবেশীরা এসে ঘাতককে আটক করে পুলিশে খবর দেয়। ইতিমধ্যে অতিরিক্ত রক্তক্ষরণে আহত মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতককে গ্রেফতার করে নিয়ে আসে, একইসাথে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

বিয়ের ৬/৭ মাসের মধ্যে এমন নির্মম হত্যাকাণ্ডে উভয় পরিবারের মধ্যে তীব্র ক্ষোভ হতাশাসহ শোকের ছায়া নেমে এসেছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park