1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

গোলাপগঞ্জে ফের বিতর্কিত এসআই শংকর: সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬১ বার পঠিত

গোলাপগঞ্জ প্রতিনিধি :

সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার আওতাধীন কুশিয়ারা পুলিশ তদন্ত কেন্দ্রে যোগদান করেছেন আলোচিত ও বিতর্কিত পুলিশ কর্মকর্তা এসআই শংকর চন্দ্র দেব। ফ্যাসিবাদী স্বৈরশাসনের আমলে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের ওপর দমন-পীড়নের অভিযোগে পরিচিত এই পুলিশ কর্মকর্তার পুনরায় গোলাপগঞ্জে যোগদানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়।

দীর্ঘ প্রায় ৮ বছর ধরে গোলাপগঞ্জ মডেল থানায় দাপটের সঙ্গে দায়িত্ব পালন করা শংকরকে স্থানীয়রা ‘ধূসর পুলিশ অফিসার’ হিসেবে অভিহিত করেন। অভিযোগ রয়েছে, তিনি তৎকালীন ক্ষমতাসীনদের ইঙ্গিতে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ভিত্তিহীন মামলা, রাতের আঁধারে গ্রেফতার অভিযান, টেনে হিঁচড়ে আদালতে হাজির এবং নানা অনৈতিক বাণিজ্যে জড়িয়ে পড়েছিলেন।

স্থানীয় রাজনৈতিক মহল বলছে, শংকর চন্দ্র দেবের ফেরার মাধ্যমে মনে করিয়ে দিচ্ছে সেই দমন-পীড়নের দিনগুলো। এক বিএনপি কর্মী ফেসবুকে লিখেছেন, “সংকরের কাজ মনে আছে সবাইকে, আবার ফিরছে এখানে—এটা উদ্বেগজনক।” অন্য একজন মন্তব্য করেছেন, “ভয় পাচ্ছি সাধারণ মানুষদের ওপর তার প্রভাব পড়বে।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জুলাই আন্দোলনের পর এমন একজন বিতর্কিত অফিসারের ফেরত আসা উপজেলায় নতুন রাজনৈতিক উত্তেজনা তৈরি করতে পারে। স্থানীয়দের প্রশ্ন—“ফ্যাসিবাদ সরকারের সময় যিনি রামরাজত্ব কায়েম করেছিলেন, সেই শংকরের কাছ থেকে জনগণ এখন কতটুকু ন্যায়বিচার আশা করতে পারে?”

এ বিষয়ে সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও মিডিয়া অফিসার মো. সম্রাট তালুকদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহলের দাবি, শংকর চন্দ্র দেবের অতীত কর্মকাণ্ড তদন্ত করে প্রশাসনকে সুস্পষ্ট অবস্থান জানাতে হবে। অন্যথায় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে অশান্তি ও ভয়ের পরিবেশ সৃষ্টি হতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park