1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

জালালাবাদ থানা পুলিশের অভিযানে ছিনতাই হওয়া ট্রাকসহ ১০ বস্তা শুটকি উদ্ধার,গ্রেফতার:২

  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

গত ৩১ মে সকাল ৮:২০ ঘটিকায় লামাকাজী থেকে হবিগঞ্জ যাওয়ার পথে একটি ট্রাকে করে বিভিন্ন জাতের ৮২ বস্তা মাছের শুটকি (বাজারমূল্য আনুমানিক ৬,০০,০০০ টাকা)  ছয় লক্ষ টাকা পরিবহনকালে সকাল ৯:০৫ ঘটিকায় জালালাবাদ থানাধীন শেখপাড়া বাইপাস তেমুখী পয়েন্টে পৌঁছালে ৬-৭ জন দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে মোটরসাইকেলে এসে ট্রাকের গতিরোধ করে। ধারালো চাকু ও অস্ত্রের মুখে চালক কাউছার আহমদ (২৬) ও হেলপার রানা (২৭)-কে জিম্মি করে চালককে জোরপূর্বক ট্রাক থেকে নামিয়ে চাবি ছিনিয়ে নিয়ে শুটকি বোঝাই ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
জালালাবাদ থানা পুলিশ সংবাদপ্রাপ্ত হয়ে কোতোয়ালী থানার টহল পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে বেলা ১১:৪৫ ঘটিকায় কোতোয়ালী মডেল থানাধীন নবাবরোড হতে দুইজন ছিনতাইকারীকে ট্রাকসহ গ্রেফতার করা হয় এবং ছিনতাইকৃত ১০ বস্তা শুঁটকি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা:১। সাইদুল হক (২৭), পিতা: মৃত কাশেম আলী, মাতা: মোছাঃ শাহিদা খাতুন, স্থায়ী ঠিকানা: দড়িকিশোরপুর, থানা: উলিপুর, জেলা: কুড়িগ্রাম, বর্তমান ঠিকানা: ঘাসিটুলা, বেলাল মিয়ার বাসা, থানা: কোতোয়ালী, জেলা: সিলেট, ২। আরজান মিয়া (২৩), পিতা: মৃত ইদু মিয়া, মাতা: আনোয়ারা বেগম, স্থায়ী ঠিকানা: কাঞ্চনপুর, থানা: মিঠামইন, জেলা: কিশোরগঞ্জ, বর্তমান ঠিকানা: ঘাসিটুলা, মতিন মিয়ার কলোনী, থানা: কোতোয়ালী, জেলা: সিলেট।
উদ্ধারকৃত মালামাল: ১০ বস্তা শুটকি, বাজারমূল্য আনুমানিক ৪৮,০০০/- টাকা, একটি ট্রাক (০৩ টন ক্ষমতা), রেজি নম্বর: সিলেট-মেট্রো-ড-১১-০২৯৭, আনুমানিক মূল্য: ৩০,০০,০০০/- টাকা।
ছিনতাইকৃত শুটকির মালিক মোঃ সাইফুল ইসলাম (২৫) বাদী হয়ে এজাহার দায়ের করলে জালালাবাদ থানার মামলা নং-০১/৭২, তাং-০১/০৬/২০২৫ইং, ধারা- আইন শৃংঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন (সংশোধনী-২০১৯) এর ৪/৫ রুজু হয়। আসামীদ্বয়‘কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা যায় ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park