1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

১৪ বছরে পা রাখল আজকের আজকের সিলেট

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৪৫ বার পঠিত
স্টাফ রিপোর্টারঃ
আধ্যাত্মিক রাজধানী সিলেট থেকে প্রকাশিত, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক সিলেট অঞ্চলের প্রথম নিবন্ধিত জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট ডটকম ১৩ বছর পাড়ি দিয়ে ১৪ বছরে পদার্পন করেছে।

২০১১ সালের ২৪ অক্টোবর ‘সিলেটের তথ্য বিশ্বজুড়ে’ শ্লোগান নিয়ে পরীক্ষামুলকভাবে যাত্রা শুরু করে। এর পর ২০১২ সালের ৪ জুন শুরু হয় আনুষ্ঠানিক পথচলা। বর্তমানে পাঠক প্রিয় এই প্রতিষ্ঠানটি সফলতার সহিত ১৩ বছর পাড়ি দিয়ে ইতিমধ্যে ১৪ বছরে পা দিয়েছে।

‘৫২ এর ভাষা আন্দোলন, ‘৬৯ এর গণঅভ্যুত্থান এবং ‘৭১ এর মহান মুক্তিযোদ্ধের চেতনায় নিয়ে মানসম্মত, বস্তুনিষ্ট ও সর্বমহলে গ্রহনযোগ্য সংবাদ প্রকাশের মাধ্যমে আধ্যাত্মিক রাজধানী সিলেটকে আধুনিক বিশ্বের সাথে সংযুক্ত করার লক্ষ্য নিয়েই আমাদের যাত্রা শুরু। সেই লক্ষ্যে একদল নিষ্ঠাবান সাংবাদিক ও সংবাদকর্মী সমবেত করে গভীর নিষ্ঠা ও অক্লান্ত শ্রমের যে বীজ আমরা বুনে ছিলাম ক্রমে তা পরিণত হয়েছে বিশাল মহীরূহে।

গত ১৩ বছরে আজকের সিলেট এর হাত ধরে বহু লেখক ও সাংবাদিকের জন্ম হয়েছে। আজকের সিলেট এর সাবেক অনেক সংবাদিকরা এখন দেশের খ্যাতনামা গণমাধ্যমসমূহে অত্যন্ত দক্ষতার সহিত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। সংবাদ প্রকাশের ক্ষেত্রে আজকের সিলেট এর অবস্থান যুক্তিনিষ্ঠ, প্রগতিশীল, গণতান্ত্রিক এবং অবশ্যই নিরপেক্ষ। সত্য যতই কঠিন হোক না কেন, সত্য প্রকাশে আজকের সিলেট অবিচল।

সুষ্ঠ ও নিরপেক্ষ ধারার সংবাদ চর্চা প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশের যে কোন আর্থ সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বা অন্য যে-কোনো বিষয় আজকের সিলেট এর মাধ্যমে সারাবিশ্বের বংলাভাষীদের কাছে পৌঁছে দিচ্ছে সিলেট অঞ্চলের জনপ্রিয় এই গণমাধ্যমটি।

আজকের সিলেট ডটকম এর ১৪ বছরে পদার্পণে শ-বিদেশের সকল পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী সহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন প্রতিষ্ঠানটির এডিটর ইন চিফ এম. সাইফুর রহমান তালুকদার ও সম্পাদক রজত কান্তি চক্রবর্তী।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা : আজকের সিলেট ডটকম এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪ জুন বুধবার দুপুর ১২টায় সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে সুধিজনদের সাথে মতবিনিময় ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া আজকের সিলেট কার্যালয়ে দিনব্যাপী ধারাবাহিক ভাবে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান চলমান থাকবে। দিনব্যাপী এই কর্মসূচিতে আজকের সিলেটের সকল পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী সহ সবাইকে আমন্ত্রণ জানানো যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park