1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

বড়লেখায় ভারি বর্ষণে অধিকাংশ এলাকা প্লাবিত: জনজীবন বিপর্যস্ত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৪২ বার পঠিত

বড়লেখায় ভারি বর্ষণে অধিকাংশ এলাকা প্লাবিত: জনজীবন বিপর্যস্ত

শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধিঃ

মৌলভীবাজারের বড়লেখায় গত তিন দিন থেকে শুরু অবিরাম ভারি বৃষ্টিতে প্লাবিত হয়েছে রাস্তাঘাট, হাটবাজার ও শহর। বাড়িঘরে বানের পানি ঢুকে মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছেন হাজার হাজার মানুষ। বানের পানিতে ধসে পড়েছে কয়েকশ কাচা ঘর।

বড়লেখা-কুলাউড়া-চান্দগ্রাম-শাহবাজপুর আঞ্চলিক মহাসড়কের অন্তত ৮/১০ স্থানে রাস্তার উপর দিয়ে বানের পানি প্রবাহিত হচ্ছে। মারাত্মক ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। সড়কের বিভিন্ন স্থানে ৩/৪ ফুট পর্যন্ত নিমজ্জিত থাকতে দেখা গেছে। সকাল থেকে সন্ধ্যা অবধি অবিরাম বৃষ্টি অব্যাহত থাকায় ক্রমশ অবনতি ঘটছে।

গত তিনদিন ধরে থেমে থেমে হালকা বৃষ্টিপাত অব্যাহত ছিলো। কিন্তু শনিবার থেকে (রোববার ১ জুলাই) দুপুর পর্যন্ত ভারি বর্ষণ আর ঝড়ো বাতাসে জনজীবন বির্পযস্ত হয়ে ওঠেছে। টানা বৃষ্টিপাতের কারণে দেখা দিয়েছে আকস্মিক বিপর্যয়।

উপজেলার বিভিন্ন রাস্তাঘাট ও হাটবাজারে দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। বেশিরভাগ বাজারের ব্যবসায়ীরা খুলেননি দোকানপাট। ভারি বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে নিম্নাঞ্চলে বন্যার আশংকা দেখা দিয়েছে।

জানাগেছে, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে গত কয়েকদিন ধরে গুড়িগুড়ি বৃষ্টি ও দমকা হাওয়া বইলেও তা ছিল থেমে থেমে। কিন্ত শনিবার ভোর থেকে টানা ভারী বৃষ্টির ফলে জনজীবনে নামে চরম ভোগান্তি। ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে উপজেলার বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও বসতবাড়ি তলিয়ে গেছে।

সরেজমিনে কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের বড়লেখা উত্তর চৌমুহনী, পাখিয়ালা চৌমুহনী, বাছিরপুর, হাতলিয়া, দক্ষিণভাগ, রতুলী, কাঠালতলী, পানিধার, টিলাবাজার, দোহালিয়া, পূর্ব-দক্ষিণভাগ, কাঠালতলী উত্তরভাগ সহ পূর্ব গাংকুল, দক্ষিণ গাংকুল, পৌরশহরের হাটবন্দ, বারইগ্রাম, আদিত্যের মহাল, মুছেগুলসহ বিভিন্ন গ্রামের রাস্তাঘাট তলিয়ে যেতে এবং অধিকাংশ বসতবাড়ি জলাবদ্ধ থাকতে দেখা গেছে।

পৌরসভার বিভিন্ন কলোনিতে বৃষ্টির ও পাহাড়ি ঢলের পানি ঢুকে বাসিন্দারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। হাকালুকি হাওরের পানি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এতে হাওরপাড়ের তালিমপুর, বর্নি ও সুজানগর ইউনিয়নে বন্যার আশংকা রয়েছে। রাস্তা তলিয়ে যাওয়ায় হাল্কা যানবাহনের সরাসরি চলাচল বন্ধ হয়ে পড়লে ভারী যানবাহন মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করেছে। টানা ভারি বৃষ্টিতে উপজেলার দক্ষিণভাগ, কাঠালতলী, পৌরশহর, শাহবাজপুরসহ প্রত্যেকটি হাটবাজার ও পৌরশহরের অলিগলি তলিয়ে গিয়ে দোকানের ভেতর পানি ঢুকে ব্যবসায়ীদের লক্ষ লক্ষ টাকার মালামাল নষ্ট হয়ে গেছে। দিনভর বৃষ্টি আর রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় কেউ ঘর থেকে বের হতে পারেনি। বিপাকে পড়ে খেটে খাওয়া মানুষ।

এ ছাড়া মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির বড়লেখা সাব স্টেশনে কোমরসমান পানি হওয়ায় প্রায় ৮০ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। শনিবার রাত ৮টা পর্যন্ত একটানা বৃষ্টি হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার জানান, উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ক্ষয়ক্ষতির ব্যাপারে খোঁজখবর নিতে বলা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park