1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

মাননীয় শিক্ষা উপদেষ্টা ! কৈ মাছের তেলে কৈ ভাজুন, ‘শিক্ষাব্যবস্থা জাতীয়করণ’ করুন।

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৪৭৪ বার পঠিত

কলাম

***********************
আমাদের এলাকার একটি রাস্তা বড় করার প্রস্তাব উঠল, যাতে জ্যাম না হয়, অতি তাড়াতাড়ি জেলা শহরে যাতায়াত করা যায়। একটি মহল যুক্তি পেশ করল ‘রাস্তা যত বড় হবে দূর্ঘটনার মাত্রাও তত বাড়বে’। অর্থাৎ রাস্তা বড় করার দরকার নাই।

আমাদের এলাকায় জেলা শহর ও থানা শহরের মাঝে অবস্থিত একটি নদীতে ব্রিজ করার গণদাবী উঠলে কিছু মহল বুঝালো যে, “ব্রিজ হলে রাতে চুরী, ডাকাতী, সন্ত্রাসী ও অপরাধ বাড়বে এবং তাড়াতাড়ী পালাবার সুযোগ হবে। ঝামেলা বাড়ানোর দরকার নাই। যত্তসব!

মাননীয় শিক্ষা উপদেষ্টা ! একটি মহল সব সময় নেগেটিভ চিন্তা কর-বেই। কিন্তু সেদিকে কান না দিয়ে পজেটিভ চিন্তা নিয়ে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। ‘শিক্ষাব্যবস্থা জাতীয়করণ’ নিয়েও একটি মহল সবসময়ই নেগেটিভ ধারণা দিচ্ছে, খোঁড়া যুক্তি দাড় করাচ্ছে। আসলে তারা কখনো দেশের মঙ্গল চায় না; চায় শুধু স্বার্থ উদ্ধার। তাঁরা চায় সরকারি-বেসরকারি “ভাগ করো আর শোষণ করো”। স্বাধীন দেশে এ ধরনের বৈষম্য মোটেই কাম্য নয়।

বেশ কিছু শিক্ষক সংগঠন আপনার কাছে ‘শিক্ষাব্যবস্থা জাতীয়করণ’ এর যৌক্তিকতা তুলে ধরেছেন। পাশাপাশি এটিও তুলে ধরেছেন যে “টিউশন ফিস সরকারি কোষাগারে জমা নিয়ে, বাড়তি খরচ ছাড়াই শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করা সম্ভব”।

মাননীয় শিক্ষা উপদেষ্টা ! তাই দয়া করে আপনার সোনালী সময়কে স্মরণীয়-বরণীয় করে রাখতে সুখী-সমৃদ্ধ, শোষণহীন, বৈষম্যহীন ও ভারসাম্যপূর্ণ একটি সমাজ বিনির্মাণের লক্ষ্যে টিউশন ফিস সরকারি কোষাগারে জমা নিয়ে অনতিবিলম্বে একযোগে ‘শিক্ষাব্যবস্থা জাতীয়করণ’ করবেন বলে আমরা আশাবাদী।
————————-
ড. মোঃ শরিফুল ইসলাম
গবেষক ও কলামিস্ট, সিলেট
dr.1979sharif@gmail.com

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park